নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির কারণে বেশকিছু দিন রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও ফের বাড়ছে শহরটিতে দূষণ।
বিশ্বে দ্বিতীয়
আজ রবিবার ‘খুবই অস্বাস্থ্যকর’ রাজধানী ঢাকার বাতাস। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯১ স্কোর নিয়ে সকাল ৮টা ৫২ মিনিটে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা।বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ শুক্রবার সকালেও রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পাওয়া গেছে। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দ্বিতীয়।